প্রবীণ ব্যক্তির হতাশা বাংলাদেশের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রবীণ ব্যক্তির হতাশা বাংলাদেশের ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়।১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। নতুন রাষ্ট্রের ভাষা কী হবে এ নিয়ে বিতর্ক দেখা দিলে মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। এভাবে বাংলা, উর্দু 'রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক রাজনীতির অঙ্গনও উত্তপ্ত করতে থাকে। ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গভর্নর মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তমদ্দুন মজলিস, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রভৃতি সংঘ বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি জানান। ছাত্র জনতা আন্দোলন দমনের জন্য সরকার ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে মিছিল- মিটিং নিষিদ্ধকরণার্থে ১৪৪ ধারা জারি করে। ছাত্র জনতা ১৪৪ ধারা উপেক্ষা করে ২১ ফেব্রুয়ারি মিছিল করলে মিছিলে পুলিশ গুলি চালায়। বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়। পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন উৎসর্গ করে। কিন্তু উদ্দীপকে প্রবীণ ব্যক্তি বর্তমানের পাশ্চাত্য ভাষা ও সংস্কৃতির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ দেখে ব্যথিত হন। তাই বাংলা ভাষায় জীবন উৎসর্গকারী সবার প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করা এবং ভাষাগত ঐতিহ্য রক্ষার জন্য সার্বক্ষণিক শুদ্ধরূপে বাংলা ভাষার চর্চা করা উচিত।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
প্রবীণ ব্যক্তির হতাশা বাংলাদেশের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর