উদ্দীপকে উল্লিখিত সালগুলোর মধ্যে তোমার পাঠ্যবইয়ের আলোকে যোগসূত্র তৈরি কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সালগুলো বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকে। এই সালগুলো আমাদের দেশের স্বাধীনতার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সালগুলো আমাদের ইতিহাসে ধারাবাহিকভাবে ঘটেছিল।১৯৫২: ১৯৫২ সাল ভাষা আন্দোলনের জন্য পরিচিত। এই আন্দোলনের মধ্যে দিয়ে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। ফলে এই জাতীয়তাবাদের ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।১৯৫৪: ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয় লাভ করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলার জনগণ তাদের অধিকার প্রয়োগ করে। ভাষা আন্দোলনের প্রভাব ও পূর্ব পাকিস্তানের প্রতি অবিচারের প্রতিবাদ হিসেবে যুক্তফ্রন্টের বিজয় হয়।১৯৬৬: বাঙালি জাতির বাঁচার দাবি হিসেবে পরিচিত ছয় দফা ১৯৬৬ সালে দেওয়া হয়। শেখ মুজিবুর রহমান এই ছয় দফা পেশ করেন। এই ছয় দফার মাধ্যমে বাঙালিদের অধিকার বিষয়ে বলা হয়। বাঙালিদের স্বায়ত্তশাসনের কথা স্পষ্টভাবে প্রকাশিত হয়।১৯৬৯ : ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান ও আগরতলা মামলা প্রত্যাহারের-জন্য বিখ্যাত। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয় এবং এর ফলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা। এর ফলে শেখ মুজিবুরসহ বন্দিদের মুক্তি দেওয়া হয়। এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাঙালিরা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়াস লাভ করে। ১৯৭১: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৭১ সালে।সুতরাং উপরিউক্ত সালগুলো বাংলাদেশের ইতিহাসে ওতপ্রতভাবে জড়িত বলে ধরা হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সালগুলোর মধ্যে তোমার পাঠ্যবইয়ের আলোকে যোগসূত্র তৈ…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর