উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য পাওয়া যায়? কীভাবে?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আন্দোলন আমার পাঠ্যবইয়ের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।মাতৃভাষার দাবি ছিল বাঙালির প্রাণের দাবি। ভাষা আন্দোলন পুনরায় জোরালো হওয়ার পিছনে খাজা নাজিমুদ্দিনের ভাষণ প্রধান নিয়ামক। হিসেবে কাজ করে। তৎকালীন প্রধানমন্ত্রী পদে আসীন খাজা নাজিমুদ্দিন ২৭ জানুয়ারি পল্টন ময়দানের জনসভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র 'ভাষা হিসেবে ঘোষণা করেন। খাজা নাজিমুদ্দিনের এরূপ ঘোষণায় বাঙালি জাতি বিক্ষুব্ধ হয়ে পড়ে। এরপর ৩০ জানুয়ারি প্রতিবাদ দিবস এবং ৩১ জানুয়ারি ঢাকায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সারা দেশব্যাপী সর্বস্তরের জনগণ ছাত্রদের সাথে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত করে তোলে। বাঙালির মাতৃভাষার দাবিকে দমন করার লক্ষ্যে পাকিস্তানিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ চক্রান্তকে নস্যাৎ করতে ১৯৫২ সালে। ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা অমান্য করে তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, যা ইতিহাসে ভাষা আন্দোলন নামে পরিচিত। ভাষা আন্দোলনে শহিদ হন রফিক, শফিক, জব্বার, বরকতসহ আরও অনেকে। উদ্দীপকে আমরা দেখতে পাই, সোমালিয়ার একটি অঞ্চলে সোহাইল ভাষাভাষীরা ভাষার জন্য আন্দোলন করে। উক্ত আন্দোলনের ওপর গুলি বর্ষণ করা হলে অনেকে হতাহত হয়।উপর্যুক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি যে, উদ্দীপকের এ ঘটনা আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য পাও…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর