উদ্দীপকে উল্লিখিত কবিতার লাইনটি তোমার পাঠ্যবইয়ের যে ঘটনার কথা মনে করিয়ে দেয় তার পটভূমি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কবিতার লাইনটি আমার পাঠ্যবইয়ের মহান ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়।মহান ভাষা আন্দোলনের পটভূমি পর্যবেক্ষণ করলে দেখা যায়, পাকিস্তান সৃষ্টির শুরু থেকে পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃত্ব সাংস্কৃতিক ক্ষেত্রসহ অন্যান্য ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জনসাধারণের ওপর বিমাতাসুলভ আচরণ শুরু করে। সর্বপ্রথম আঘাত হানা হয় মাতৃভাষা বাংলার ওপর। পাকিস্তানের শতকরা ৫৬ জনের মাতৃভাষা ছিল বাংলা। উর্দু কোনো অঞ্চলেরই মাতৃভাষা ছিল না। অথচ সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। এ অন্যায়ের বিরুদ্ধে পূর্ব বাংলায় ১৯৪৮ খ্রিষ্টাব্দে যে আন্দোলন শুরু হয় তাই ভাষা আন্দোলন নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ১৯৪৭খ্রিষ্টাব্দের ২ সেপ্টেম্বর 'তমদ্দুন মজলিশ' নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এটিই ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশিত হয়। পুস্তিকাটিতে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'। এর আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূঁঞা। ১৯৪৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হলে পূর্ব বাংলার ছাত্র, শিক্ষক ও বুদ্ধিজীবীরা এ প্রস্তাবের বিরোধিতা করেন। এ সময় ঢাকায় গঠিত 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' দাবি উত্থাপন করে যেমন- ১. বাংলা ভাষাই হবে পূর্ব বাংলার শিক্ষার বাহন এবং অফিস আদালতের ভাষা; ২. পাকিস্তানের রাষ্ট্রভাষা দুটি-বাংলা ও উর্দু। পরবর্তীতে সংসদ সদস্য সামসুল হক আহবায়ক হয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটি গঠন করেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে কার্যক্রম আরও জোরদার করেন।সুতরাং মহান ভাষা আন্দোলনের পটভূমি ছিল বিশেষ তাৎপর্যমণ্ডিত।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কবিতার লাইনটি তোমার পাঠ্যবইয়ের যে ঘটনার কথা মনে ক…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর