উদ্দীপকের কবিতাটি তোমার পাঠ্যবইয়ের উল্লিখিত কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কবিতাটি পাঠ্যবইয়ের উল্লিখিত ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে ব্যাখ্যা করা হলো। বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। ১৯৪৮ সালে পাকিস্তান অধিরাজ্য সরকার পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলাকে ইসলামীকরণ তথা আরবিকরণের অংশ হিসেবে ঘোষণা করে যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, পাশাপাশি বিকল্প হিসেবে আরবি হরফে বাংলা লিখন অথবা সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা আরবি করারও প্রস্তাব দেওয়া হয়। ফলস্বরূপ বাংলাভাষার সম-মর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে মিছিল, সমাবেশ ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের কবিতাটি পাঠ্যবইয়ের উল্লিখিত ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কবিতাটি তোমার পাঠ্যবইয়ের উল্লিখিত কোন আন্দোলনের সাথে সাদ…
উদ্দীপক
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর