উদ্দীপকের কবিতাটি পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের কবিতাটি পূর্ব পাকিস্তানের ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর শোষণ চালাতে থাকে। প্রথমেই তারা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। এ পরিপ্রেক্ষিতেই উদ্দীপকের কবিতাটি রচিত হয়েছে। পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ভাষা-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ শুরু করে। পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬.৪০ শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তবুও মাত্র ৩.২৭% জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। ১৯৪৮ সালের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেন— “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।” সাথে সাথে ছাত্র-জনতার মধ্য থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ওঠে। পরে ১৯৫২ সালে সারা দেশে এ আন্দোলন ছড়িয়ে পড়ে । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং সব ধরনের শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ একপর্যায়ে গুলিবর্ষণ করে। এতে শহিদ হন সালাম, বরকত, রফিক, জব্বার এবং শ্রমিক আউয়ালসহ নাম না জানা অনেকে। শহিদদের রক্ত বৃথা যায়নি। ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কবিতাটি পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর