“উক্ত আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ” – তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: “উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ” – আমি উক্তিটির সাথে একমত । ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলন বাঙালিকে স্বতন্ত্র জাতিগত পরিচয় সম্পর্কে সচেতন করে তোলে । ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি অধিকার আদায়ের বিষয়ে সচেতন হয়ে ওঠে। ফলে তারা পরবর্তী বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে দাবি আদায়ে সচেষ্ট হয় । পাকিস্তান রাষ্ট্রের প্রতি সৃষ্ট হতাশা থেকে তারা মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে ১৯৫৪ সালের নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটায়। নির্বাচনে মুসলিম লীগের বিরোধী পক্ষ যুক্তফ্রন্ট জয়ী হয়। এরপর ১৯৬২ সালে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে বাঙালি আন্দোলন করে। ১৯৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ছয় দফা দাবি ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর অন্যতম ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। এর পথ ধরে আসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচন। পাকিস্তানি শাসকরা নির্বাচনে বাঙালির প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের বিপুল বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানায়। বরং বাঙালিকে দমিয়ে দিতে গণহত্যা চালায়। ফলে অনিবার্য হয়ে হয়ে ওঠে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। রক্তক্ষয়ী এ যুদ্ধের মধ্যদিয়ে পূর্ব পাকিস্তান পরিণত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ, যার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। আর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র তারই চূড়ান্ত পরিণতি।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
“উক্ত আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ” – তুমি কি …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর