উদ্দীপকের চিত্রটি পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটির সাথে পাঠ্যপুস্তকের ভাষা আন্দোলনের মিল খুঁজে পাওয়া যায়। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সমন্বয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়। এ রাষ্ট্রে জনসংখ্যার দিক থেকে বাঙালিরা ছিল সংখ্যাগরিষ্ঠ। তাদের মাতৃভাষা বাংলা। সংগত কারণেই পাকিস্তানের অন্যতম মাতৃভাষা বাংলা হওয়ার দাবি রাখে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে ৫৬% মানুষের মুখের ভাষাকে অবমূল্যায়ন করে মাত্র ৩.২৭% মানুষের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করে। এর প্রতিবাদে বাংলার ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ আপামর জনতা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ 'করে রাজপথে নেমে আসে এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে। ভাষা আন্দোলনে শহিদ হন রফিক, শফিক, জব্বার, বরকতসহ আরও অনেকে। মাতৃভাষার দাবিতে পৃথিবীর ইতিহাসে বুকের রক্ত ঢেলে দেয় একমাত্র বাঙালি জাতি। তাই জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস্ হিসেবে স্বীকৃতি দেয় এবং বিশ্বের ১৮৮ দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত চিত্রটির সাথে পাঠ্যপুস্তকের ভাষা আন্দোলনের মিল পাওয়া যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর