ৰাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের গুরুত্ব আলোচনা করো।
উত্তর: বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলন তথা ১৯৫২ সালের ভাষা আন্দোলন মুখ্য ভূমিকা রেখেছিল । ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলন বাঙালিদের তাদের স্বতন্ত্র জাতিগত পরিচয় সম্পর্কে সচেতন করে তোলে। ভাষা-সংস্কৃতিকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা সাংস্কৃতিক ছাড়াও অন্যান্য অধিকার সম্পর্কে সজাগ হয়ে ওঠে। ফলে তারা পরবর্তী বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে দাবি আদায়ের তাগিদ বোধ করে। বস্তুত এ আন্দোলনের মধ্য দিয়েই পূর্ব বাংলার স্বাধিকারের চেতনা দানা বাঁধতে থাকে। এ চেতনাই পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের বাঙালিদের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে। বাঙালিরা নিজেদের অধিকার অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে থাকে। পাকিস্তান রাষ্ট্রের প্রতি সৃষ্ট হতাশা থেকে তারা মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে ১৯৫৪ সালের নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটায়। তারা বাঙালিদের বিভিন্ন প্রাণের দাবি তুলে ধরা যুক্তফ্রন্টকে বিপুলভাবে বিজয়ী করে। পূর্ব পাকিস্তানের বাঙালিরা এর পর ১৯৬২ সালে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করে। ১৯৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ছয় দফা দাবি ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৬টি দাবির অন্যতম ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। এর পথ বেয়েই আসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচন। পাকিস্তানি শাসকরা নির্বাচনে বাঙালিদের প্রধান দল আওয়ামী লীগের বিপুল বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানায় । উল্টো চালায় গণহত্যা। ফলে অনিবার্য হয়ে হয়ে ওঠে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। রক্তক্ষয়ী এ যুদ্ধের মধ্য দিয়েই পূর্ব পাকিস্তান পরিণত হয় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। আর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র তারই চূড়ান্ত পরিণতি।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ৰাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের গুরুত্ব আলোচনা করো।
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর