উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যবইয়ের ব্রিটিশবিরোধী স্বদেশী ও অসহযোগ আন্দোলন কর্মসূচির মিল খুঁজে পাওয়া যায় । উদ্দীপকে বলা হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ঔপনিবেশক শাসকদের শোষণ-নির্যাতনের যাঁতাকলে পিষ্ট হয়ে জনগণ প্রতিবাদী হয়ে ওঠে এবং ক্রমে তাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা বিদেশি প্রভুদের শাসনকার্যে নানাভাবে বাঁধা সৃষ্টি করে। উদ্দীপকে তৃতীয় বিশ্বের অনেক দেশের জাতীয় মুক্তি আন্দোলনের সাধারণ চিত্রই ফুটে উঠেছে। ব্রিটিশভারতসহ এ দেশগুলোর জনগণকে স্বাধীনতার জন্য ঔপনিবেশিক শক্তির দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হয়েছে। তাদের বহুমাত্রিক' লড়াইয়ের মধ্যে ছিল বিদেশি শাসকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিদেশি পণ্য বর্জন ও দেশীয় পণ্যকে সাদরে গ্রহণ করা তথা স্বনির্ভরতরা অর্জনের প্রচেষ্টা ইত্যাদি। উদ্দীপকে বিদেশি শাসকদের কার্যক্রমে বাধা দেওয়া ও বিদেশি পণ্য বর্জনের যে বর্ণনা দেওয়া হয়েছে তা ব্রিটিশবিরোধী আন্দোলনে ভারতীয়দের অনুসৃত কৌশলেরই প্রতিচ্ছবি। তাই বলা যায় উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যবইয়ের স্বদেশী ও অসহযোগ আন্দোলনের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল খুঁজে পাওয…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর