'Divide and Rule [গণিত] ব্রিটিশ শাসকদের কৌশল-পাঠ্যবইয়ের নিরিখে এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: ১৯০৫ সালে বঙ্গভঙ্গ সংগঠনের আড়ালে ব্রিটিশ শাসকদের Divide and Rule নীতি ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করতে কৌশল হিসেবে কাজ করেছে। কলকাতা থেকে ইংরেজবিরোধী আন্দোলন পরিচালিত হতো। ১৮৮৫ খ্রিষ্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠিত হলে তারা নিজেদের একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করে। কাজেই ইংরেজরা এ জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। মূলত হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি, ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক। ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করা হলো, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করা হলো। এভাবেই কার্জন Divide and Rule নীতি প্রয়োগ করে যতটা না পূৰ্ব বাংলার কল্যাণে, তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। এভাবে কৌশলে ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করার ব্যবস্থা করা হলো। তাছাড়া বঙ্গভঙ্গের ঘটনাকে ভারতের মুসলমানরা স্বাগত জানালেও হিন্দুরা মনে করত তা অন্যতম পাপ কাজ। আর এ বিষয়কে পুঁজি করে ব্রিটিশরা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিলে স্বার্থগত দিক থেকে এ দুই সম্প্রদায় আলাদা হয়ে পড়ে। তাই Divide and Rule নীতিকে ব্রিটিশ শাসকদের কৌশল বলা যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'Divide and Rule ব্রিটিশ শাসকদের কৌশল-পাঠ্যবইয়ের নিরিখে এর যথার্থ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর