উদ্দীপকের মনীষীর সাথে তোমার পঠিত কোন মনীষীর কাজের মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মনীষীর সাথে আমার পাঠ্যবইয়ে আলোচিত স্যার সৈয়দ আহমদ খানের কার্যক্রমের মিল রয়েছে। সৈয়দ আহমদ খান ছিলেন একজন স্বনামধন্য মুসলিম সমাজ সংস্কারক ও চিন্তাবিদ। তিনি তার দূরদর্শিতা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার আলোকে উপলব্ধি করতে পেরেছিলেন, ধর্মীয় গোঁড়ামি এবং ইংরেজি শিক্ষার প্রতি অনীহা ভারতে মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ। উপরন্তু মুসলমানদের ইংরেজবিদ্বেষী মনোভাব শাসক ইংরেজদের এ সম্প্রদায়ের প্রতি বীতশ্রদ্ধ করে তোলে। এ অবস্থায় স্যার সৈয়দ আহমদ খান মুসলমানদের আধুনিক পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা গ্রহণ উদ্বুদ্ধ করেন। এর পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের মধ্যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারার প্রসারের লক্ষ্যে তিনি আলীগড় আন্দোলনের সূচনা করেন। তিনি মুসলমানদের স্বার্থেই শাসক ইংরেজদের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মনে করতেন। উদ্দীপকে আমরা যে মনীষীর কর্মকাণ্ডের পরিচয় পাই, তিনি তার সম্প্রদায়কে সকল প্রকার ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করে প্রগতিশীলতার পথে চলার পরামর্শ দেন। তাই বলা যায়, উক্ত মনীষীর কর্মকাণ্ডের সাথে স্যার সৈয়দ আহমদ খানের কাজের মিল আছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মনীষীর সাথে তোমার পঠিত কোন মনীষীর কাজের মিল আছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর