উদ্দীপকের প্রথম অনুচ্ছেদে বর্ণিত 'ধাহানু সভা'-এর সাথে তোমার পাঠ্যবইয়ের যে বিষয়টি সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের প্রথম অনুচ্ছেদে বর্ণিত 'ধাহানু সভা' এর সাথে আমার পাঠ্যবইয়ের ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন কংগ্রেসের বিষয়টি সাদৃশ্যপূর্ণ। ঔপনিবেশিক ভারতের রাজনৈতিক ইতিহাসে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ঘটনা। এটি ভারতীয়দের সর্বপ্রথম ও সর্ববৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান। ব্রিটিশ নীতি ও শাসনের বিরুদ্ধে শিক্ষিত ভারতবাসীর মধ্যে ক্রমশ ক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধে উঠলে ১৮৫৭ সালের পূর্বে ও পরে কয়েকটি ছোট ছোট রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ১৮৪৩ সালে প্রতিষ্ঠিত হয় 'ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি', ১৮৫১ সালে বাংলায় প্রতিষ্ঠিত হয় 'ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন' । কিন্তু এসব সমিতি শিক্ষিত অভিজাত ও জমিদারদের দ্বারা নিয়ন্ত্রিত থাকায় মধ্যবিত্ত বা সাধারণ মানুষের মধ্যে এগুলোর কোনো আবেদন ছিল না। শাসন সংস্কারের মাধ্যমে দেশ শাসনে ভারতীয়দের প্রতিনিধিত্ব বৃদ্ধি ও তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করাই ছিল এসব প্রতিষ্ঠানের লক্ষ্য। উদ্দীপকে দেখা যায়, আরব সাগর তীরবর্তী ধাহানু অঞ্চলের জনগণের রাজনৈতিক দাবি-দাওয়া পূরণের লক্ষ্যে উনিশ শতকের শেষে সেখানকার লোকজন 'ধাহানু সভা' নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে। 'ধাহানু সভা' ছিল এ অঞ্চলের প্রথম রাজনৈতিক সংগঠন। উদ্দীপকের এ তথ্যের সাথে উপরে আলোচিত কংগ্রেস সৃষ্টির প্রেক্ষাপট তুলনা করলে বোঝা যায় যে, ধাহানু সভা রাজনৈতিক সংগঠন কংগ্রেসের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় যে, উদ্দীপকের ধাহানু সভা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কংগ্রেসের প্রতিচ্ছবি।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম অনুচ্ছেদে বর্ণিত 'ধাহানু সভা'-এর সাথে তোমার পাঠ্যবই…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর