ভারতীয় মুসলমানদের চেতনা বিকাশে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ ও আন্দোলনের অবদান সর্বাধিক — উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: ভারতীয় মুসলমানদের চেতনা বিকাশে উক্ত মনীষী অর্থাৎ স্যার সৈয়দ আহমদ খানের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর অবদান সর্বাধিক— উক্তিটি যথার্থ। ব্রিটিশশাসিত ভারতে যেসব মনীষী ও সমাজ সংস্কারক পশ্চাদপদ মুসলমানদের অজ্ঞতা, সামাজিক শোষণ ও রাজনৈতিক বঞ্চনা থেকে উদ্ধার করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন, তাদের মধ্যে স্যার সৈয়দ আহমদ খান অন্যতম প্রধান। মুসলমান সম্প্রদায়ের মধ্যে প্রগতিশীল ভাবধারা প্রসারের লক্ষ্যে তিনি আলীগড় আন্দোলনের সূচনা করেন। ১৮৬৪ সালে তিনি 'অনুবাদ সমিতি' নামে একটি প্রতিষ্ঠান গঠন করে ইতিহাস, বিজ্ঞান ও সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থাবলি অনুবাদের ব্যবস্থা করেন। এটি পরবর্তীকালে 'সাহিত্য ও বিজ্ঞান পরিষদ' নামে পরিচিত হয় । সংগঠনটি মুসলমানদের মধ্যে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান প্রচারের প্রধান কেন্দ্র ছিল। এছাড়া ১৮৭০ সালে 'তাহযিব-উল-আখলাক' পত্রিকা, ১৮৭৫ সালে Mohammadan Anglo-Oriental College, ১৮৭৭ সালে আলীগড় কলেজ এবং ১৮৮৬ সালে All India Mohammadan Educational Conference প্রভৃতি প্রতিষ্ঠার মাধ্যমে সৈয়দ আহমদ মুসলিম সমাজের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তার, উদারনৈতিক মনোভাবের চর্চা ও কুসংস্কার দূর করায় অগ্রণী ভূমিকা পালন করেন। তাই বলা যায়, উদ্দীপকের মনীষীর মতো স্যার সৈয়দ আহমদ খান তৎকালীন ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নবজাগরণের অন্যতম পথনির্দেশক।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ভারতীয় মুসলমানদের চেতনা বিকাশে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ ও আন্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর