উদ্দীপকে ইহুদি সম্প্রদায়ের পৃথক আবাসভূমির দাবির ন্যায় ভারতের কোন সম্প্রদায় তাদের জন্য আলাদা আবাসভূমির জন্য প্রস্তাব পেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইহুদি সম্প্রদায়ের পৃথক আবাসভূমি দাবির মতো ভারতের মুসলমান সম্প্রদায় মোহাম্মদ আলী জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে আলাদা আবাস ভূমির জন্য প্রস্তাব পেশ করে।ব্রিটিশ শাসিত ভারতবর্ষে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে ১৯৪০ সালে পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে নিখিল ভারত মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেন। তার মতে, ভারতে হিন্দু-মুসলমান দুটি পৃথক জাতি। স্বীকৃত সংজ্ঞা অনুযায়ী মুসলমানরা একটি পৃথক জাতি। সুতরাং, মুসলমানদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষা এবং সুন্দর জীবন যাপনের জন্য একটি পৃথক রাষ্ট্র থাকা প্রয়োজন। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক মুসলিম লীগের এই অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি প্রস্তাব উত্থাপন করেন। এরই ধারাবাহিকতায় ভারত ও পাকিস্তান নামের আলাদা দুটি রাষ্ট্রের জন্ম হয়।উদ্দীপকে আমরা দেখতে পাই ঊনবিংশ শতাব্দীর শেষভাগে পৃথক আবাসভূমির দাবিতে ইহুদিরা সোচ্চার হয়ে ওঠে। ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র ও অর্থবিষয়ক মন্ত্রী জেমস্ বেলফোরের একটি ঘোষণার মধ্য দিয়ে ইসরাইল রাষ্ট্রের উদ্ভব হয়। তাই বলা যায়, উদ্দীপকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর ঘোষণার ন্যায় তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক উত্থাপিত ঐতিহাসিক লাহোর প্রস্তাবে ভারত ও পাকিস্তান নামের আলাদা দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করা হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইহুদি সম্প্রদায়ের পৃথক আবাসভূমির দাবির ন্যায় ভারতের কোন …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর