উদ্দীপকের বর্ণনা পাঠ্যবইয়ের যে ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তার পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে পাঠ্যবইয়ের 'মুসলিম লীগ' নামক রাজনৈতিক দল গঠনের সাদৃশ্য রয়েছে। ১৯০৬ সালে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের আত্মপ্রকাশ একটি স্বাতন্ত্র্যবাদী রাজনৈতিক ধারার সূচনা করে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর হতেই স্যার সৈয়দ আহম্মদ খানসহ বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দ মুসলমানদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক দল হলেও মূলত হিন্দুদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বেশি মনোযোগী ছিল। ফলে ১৯০৬ সালে ৩৫ সদস্যের মুসলিম প্রতিনিধি দল আগা খানের নেতৃত্বে সিমলায় ভাইসরয় লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করে রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেন। একই বছর ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হয় 'মোহামেডান এডুকেশনাল কনফারেন্স' (Mohammadan Educational Conference) এর বার্ষিক সম্মেলন। সম্মেলনের শেষ দিনে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ভারতের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম প্রতিনিধিগণ 'অল ইন্ডিয়া মুসলিম লীগ' (All India Muslim League) নামে মুসলমানদের জন্য একটি রাজনৈতিক দল গঠন করেন। তবে ভারতীয় কংগ্রেসের সদস্যরা এর বিরোধিতা করে। উদ্দীপকে বহুজাতিক অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত মুসলিমদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল 'অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি' এর আত্মপ্রকাশ ঘটে। অস্ট্রেলিয়ার অনেকগুলো রাজনৈতিক দল এর বিরোধিতা করে, যা 'মুসলিম লীগ' প্রতিষ্ঠার পটভূমির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনা পাঠ্যবইয়ের যে ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তার পটভূমি ব…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর