ভারতীয় মুসলমানদের চেতনা বিকাশে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ ও আন্দোলনের অবদান সর্বাধিক- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: ভারতীয় মুসলমানদের চেতনা বিকাশে উক্ত মনীষী অর্থাৎ স্যার সৈয়দ আহমদ খান (Sir Syed Ahmed Khan) এর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ ও আন্দোলনের অবদান সর্বাধিক- উক্তিটি যথার্থ। ব্রিটিশ শাসিত ভারতে যে সকল মনীষী ও সমাজ সংস্কারক অধঃপতিত পশ্চাদপদ মুসলমানদের অজ্ঞতা, অশিক্ষা, সামাজিক শোষণ, রাজনৈতিক বঞ্চনা থেকে রক্ষা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন, তাদের মধ্যে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা অনস্বীকার্য। মুসলমান সম্প্রদায়ের মধ্যে প্রগতিশীল ভাবধারা প্রসারের লক্ষ্যে তিনি 'আলীগড় আন্দোলন' (Aligarh Movement) এর সূচনা করেন। ১৮৬৪ সালে একটি অনুবাদ সমিতি (Translation Society) প্রতিষ্ঠা করে ইতিহাস, বিজ্ঞান ও সাহিত্যের শ্রেষ্ঠতম গ্রন্থাবলী অনুবাদের ব্যবস্থা করেন। যা পরবর্তীতে 'সাহিত্য ও বিজ্ঞান পরিষদ' (Literary and Scientific Society) নামে পরিচিত হয়। এটি মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান প্রচারের প্রধান কেন্দ্র ছিল। এছাড়া ১৮৭০ সালে 'তাহযিব-উল-আখলাক' (Tahzib-ul- Akhlaq) পত্রিকা, ১৮৭৫ সালে "Mohammadan Anglo-Oriental College", ১৮৭৭ সালে আলীগড় কলেজ, ১৮৮৬ সালে 'Mohammadan Literary Society [গণিত] প্রভৃতি মুসলিম সমাজের কুসংস্কার দূরীকরণ, পাশ্চাত্য শিক্ষা বিস্তার ও মুসলিম সাহিত্য সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের মনীষীর ন্যায় স্যার সৈয়দ আহমদ খানের প্রতিষ্ঠানসমূহ ও আন্দোলন তৎকালীন ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নবজাগৃতির অন্যতম পথনির্দেশক।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ভারতীয় মুসলমানদের চেতনা বিকাশে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ ও আন্দ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর