উদ্দীপকে বর্ণিত ঘটনা ভারতে ব্রিটিশ আমলের কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনা ভারতে ব্রিটিশ আমলের 'খিলাফত আন্দোলনের' কথা স্মরণ করিয়ে দেয়। প্রথম মহাযুদ্ধে মিত্র শক্তির নেতৃত্বে দেয় গ্রেট ব্রিটেন ও জার্মানি নেতৃত্ব দেয় অক্ষ শক্তির। তুরস্ক জার্মানির পক্ষাবলম্বন করায় ভারতীয় মুসলমানদের মনে দ্বৈত আনুগত্যের প্রশ্ন দেখা দেয়। ভারতের মুসলমানরা তুরস্ককে মুসলিম ঐক্যের প্রতীক ও তুরস্কের সুলতানকে খলিফা বলে মনে করত। এ পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ঘোষণা দেয়, যুদ্ধ শেষে তুরস্কের কোনো ক্ষতি করা হবে না এবং এর অখন্ডতা রক্ষা করা হবে। অথচ যুদ্ধ শেষে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। ফলে তুরস্কের খলিফাকে তার মৃত মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করা এবং তুরস্ক সাম্রাজ্যের অখন্ডতা রক্ষার লক্ষ্যে ১৯১৯ সালের সেপ্টেম্বরে ভারতের মুসলমানগণ 'খিলাফত আন্দোলন' শুরু করে। ১৯২০ সালে অবমাননাকর 'সেভার্সের চুক্তি' (Treaty of Sevtes) হলে 'খিলাফত আন্দোলন' তীব্র আকার ধারণ করে। উদ্দীপকে ১৯৩৯ সালের যুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষাবলম্বন করে এবং ব্রিটেন জার্মানির বিপক্ষে অবস্থান নেয়। ব্রিটিশরা মুসলমানদের সমর্থন লাভের উদ্দেশ্যে মিথ্যা প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তা রক্ষা করেনি। যা ব্রিটিশ আমলের 'খিলাফত আন্দোলনের' কথা স্মরণ করিয়ে দেয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনা ভারতে ব্রিটিশ আমলের কোন আন্দোলনের কথা স্মরণ কর…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর