"এই প্রস্তাবের আলোকে দু'টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়"- পঠিত বিষয়ের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "এই প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাবের আলোকেই দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়"- উক্তিটি যথার্থ। ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলমানদের পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সম্বলিত লাহোর প্রস্তাব গৃহীত হয়। মূলত ভারতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই অনুভূত হচ্ছিল। মুসলিম লীগ সভাপতি মুহম্মদ আলী জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্বে (Two Nations Theory) ঘোষণা করেন "আমাদের সামনে উন্মুক্ত একমাত্র পথ হল প্রধান জাতিগুলোর স্বতন্ত্র মাতৃভূমি গঠনে সহায়তা করে ভারতকে দুটি স্বশাসিত জাতীয় রাষ্ট্রে বিভক্ত করা।" তিনি বলেন ভারতে হিন্দু-মুসলমান দুটি আলাদা জাতি। ধর্মভিত্তিক জাতিতত্ত্ব প্রয়োগ করে তিনি মুসলমানদের জন্য স্বতন্ত্র মাতৃভূমি ও রাষ্ট্র দাবি করেন। মোহাম্মদ আলী জিন্নাহ প্রদত্ত দ্বিজাতি তত্ত্বকে ভিত্তি করেই লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবে ভারতবর্ষের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠার কথা বলা হয়। কংগ্রেস ও কলকাতার হিন্দু পত্রিকাগুলো লাহোর প্রস্তাবের তীব্র সমালোচনা করে একে 'পাকিস্তান প্রস্তাব' নামে আখ্যায়িত করে। পরবর্তীতে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, লাহোর প্রস্তাবের আলোকেই দুটি স্বাধীন রাষ্ট্র তথা ভারত-পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়- উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
"এই প্রস্তাবের আলোকে দু'টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়"- পঠিত বিষয়ের …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর