তাসখন্দ চুক্তি ব্যাখ্যা কর।
উত্তর: ১৯৬৫ সালে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয়বার যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধের ফলে দুই দেশের অনেক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়। যুদ্ধ বন্ধ করতে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে উজবেকিস্তানের তাসখন্দ শহরে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সমাপ্তি ঘটে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তাসখন্দ চুক্তি ব্যাখ্যা কর।
উত্তর