শেয়ারFacebookWhatsApp

দ্বিজাতি তত্ত্ব কী?

উত্তর: দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের প্রেক্ষাপটে ১৯৩৯ সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। দ্বিজাতি তত্ত্বে বলা হয় যে, ভারতবর্ষের মুসলমান ও হিন্দু সম্প্রদায় দুটি পৃথক জাতি এবং তাদের ধর্ম, সংস্কৃতি, ইতিহাস এবং জীবনধারা ইত্যাদি এতটাই ভিন্ন যে, তারা একসঙ্গে এক জাতি হিসেবে বসবাস করতে পারে না। জিন্নাহ 'বলেন, মুসলমানরা যেহেতু 'আলাদা জাতি' তাই তাদের 'আলাদা রাষ্ট্রের' অধিকার থাকা উচিত। জিন্নাহর এ দ্বিজাতি তত্ত্বই পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপট তৈরি করেছিল।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

দ্বিজাতি তত্ত্ব কী?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

Rajshahi · 2025

উত্তর

বাংলা একাডেমির পূর্বনাম বর্ধমান হাউস।

উত্তর

দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের প্রেক্ষাপটে ১৯৩৯ সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। দ্বিজাতি তত্ত্বে বলা হয় যে, ভারতবর্ষের মুসলমান ও হিন্দু সম্প্রদায় দুটি পৃথক জাতি এবং তাদের ধর্ম, সংস্কৃতি, ইতিহাস এবং জীবনধারা ইত্যাদি এতটাই ভিন্ন যে, তারা একসঙ্গে এক জাতি হিসেবে বসবাস করতে পারে না। জিন্নাহ 'বলেন, মুসলমানরা যেহেতু 'আলাদা জাতি' তাই তাদের 'আলাদা রাষ্ট্রের' অধিকার থাকা উচিত। জিন্নাহর এ দ্বিজাতি তত্ত্বই পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপট তৈরি করেছিল।

উত্তর

উদ্দীপকের চিত্রটির সাথে পাঠ্যপুস্তকের ভাষা আন্দোলনের মিল খুঁজে পাওয়া যায়। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সমন্বয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়। এ রাষ্ট্রে জনসংখ্যার দিক থেকে বাঙালিরা ছিল সংখ্যাগরিষ্ঠ। তাদের মাতৃভাষা বাংলা। সংগত কারণেই পাকিস্তানের অন্যতম মাতৃভাষা বাংলা হওয়ার দাবি রাখে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে ৫৬% মানুষের মুখের ভাষাকে অবমূল্যায়ন করে মাত্র ৩.২৭% মানুষের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করে। এর প্রতিবাদে বাংলার ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ আপামর জনতা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ 'করে রাজপথে নেমে আসে এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে। ভাষা আন্দোলনে শহিদ হন রফিক, শফিক, জব্বার, বরকতসহ আরও অনেকে। মাতৃভাষার দাবিতে পৃথিবীর ইতিহাসে বুকের রক্ত ঢেলে দেয় একমাত্র বাঙালি জাতি। তাই জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস্ হিসেবে স্বীকৃতি দেয় এবং বিশ্বের ১৮৮ দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত চিত্রটির সাথে পাঠ্যপুস্তকের ভাষা আন্দোলনের মিল পাওয়া যায়।

উত্তর

উক্ত ঘটনা অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের, ঘটনা ছিল একটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টির প্রথম ধাপ- বক্তব্যটির সাথে আমি একমত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ, বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানি সরকারের অবহেলা, বঞ্চনা ও শোষণের যাঁতাকলে পিষ্ট হচ্ছিল। মাতৃভাষা বাংলার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পাকিস্তানিদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি অর্থনীতির কিছুই নিরাপদ নয়। এভাবেই বাঙালির মাঝে বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়। বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে বাংলার শোষিত, বঞ্চিত জনগণ তাদের কাম্য শাসনব্যবস্থা প্রণয়ন করতে সমর্থ হয়। যার প্রধান অনুপ্রেরণা ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। পরিশেষে বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলেই বাঙালি জনগণ পরবর্তী সকল আন্দোলনে আরও ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা পায়। তাই ভাষা আন্দোলনকে বাঙালির স্বাধীন রাষ্ট্র সৃষ্টির প্রথম ধাপ বলা যায়।
HSCHistory 1st PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।