বাংলা ভাষার জন্য জনতার আত্মত্যাগ বর্তমান প্রজন্ম ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে বিভিন্ন উপায়ে জাতীয়তাবোধ চর্চা ও প্রসার করতে পারে।প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ভাষা আন্দোলনের ইতিহাসকে সবার মধ্যে প্রচার করা। এ সম্পর্কে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা, শহিদ মিনারে ফুল দেওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, প্রবন্ধ রচনার মধ্যে দিয়ে ভাষাশহিদদের পরিবার ও তাদের আত্মত্যাগ সম্পর্কে রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করা যায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করা। বাংলা সাহিত্য, নাটক, উপন্যাস ইত্যাদির মাধ্যমে বাংলা ভাষার ব্যবহারবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। তরুণ প্রজন্মকে বাংলা ভাষার ব্যবহার সম্পর্কে বলা এবং ভাষার ব্যবহার সম্পর্কে সচেতন করে তোলা। বাংলা ভাষার প্রচার ও সংরক্ষণ করা, যাতে করে পরবর্তী প্রজন্ম এই ভাষার ইতিহাস, ভাষার জন্য আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে।বর্তমান প্রজন্মের দায়িত্ব হলো ভাষা আন্দোলনের চেতনা সংরক্ষণ ও প্রচার করা। বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও প্রচারে প্রযুক্তি, শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যে ভাষার জন্য প্রাণ দিল, সেই ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তা সর্বিকাভাবে ব্যবহার করাই হবে ভাষাশহিদদের প্রতি প্রকৃত সম্মান।