ভারতীয় মুসলমানদের জাগরণে উক্ত মনীষীর পরিচালিত আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো ।
উত্তর: ভারতীয় মুসলমানদের জাগরণে উক্ত মনীষীর তথা স্যার সৈয়দ আহমদ খানের পরিচালিত আলীগড় আন্দোলনের গুরুত্ব অপরিসীম । শিক্ষাক্ষেত্রে সৈয়দ আহমদের প্রচেষ্টা ছিল মুসলমান সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা এবং ধর্মীয় গোঁড়ামি দূর করে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। মুসলমান সমাজের মধ্যে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ইত্যাদি সব ক্ষেত্রেই প্রগতিমূলক ভাবধারা গড়ে তুলতে তিনি একটি আন্দোলনের সূত্রপাত করেন, যা 'আলীগড় আন্দোলন' নামে সুপরিচিত। স্যার সৈয়দ আহমদ খান মুসলমানদের প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে থাকতে উপদেশ দিতেন। সে জন্য ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর কংগ্রেসে যোগ দিতে তাদের নিষেধ করেন। আলীগড় আন্দোলন মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। এ আন্দোলনের ফলে ইংরেজদের সাথে মুসলমানদের সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হয়। ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তারা সরকারি চাকরির সুযোগ পায়। আলীগড় বিশ্ববিদ্যালয় পাশ্চাত্য শিক্ষা ও ব্রিটিশ সহযোগিতার কেন্দ্র হয়ে ওঠে। এ আন্দোলন মুসলমান সমাজের মধ্যে ইংরেজ শাসনের প্রতি আনুগত্য সৃষ্টি করে এবং কংগ্রেসের প্রভাব থেকে মুসলমানদের দূরে সরিয়ে রাখে। এ আন্দোলনের ফলেই মুসলিম লীগ জন্মলাভ করে। এ আন্দোলনই পরবর্তী সময়ে ভারতের স্বাধীনতার পটভূমি তৈরি করে। আলীগড় আন্দোলনের শ্রেষ্ঠ অবদান মুসলমানদের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটানো। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ভারতীয় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং জাতীয়তাবোধ বিকাশে স্যার সৈয়দ আহমদ খানের পরিচালিত আলীগড় আন্দোলনের গুরুত্ব অপরিসীম।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ভারতীয় মুসলমানদের জাগরণে উক্ত মনীষীর পরিচালিত আন্দোলনের গুরুত্ব বর…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর