উক্ত আন্দোলন কেন ব্যর্থ হয়েছিলো?
উত্তর: উক্ত আন্দোলন তার অহিংসরূপ হারানোর কারণে ব্যর্থ হতে থাকে। তবে শেষ পর্যন্ত আরও বেশ কিছু কারণে এ আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয় । খেলাফত আন্দোলনে নেতৃত্বদানকারী খেলাফত কমিটির প্রথম সম্মেলনে সিদ্ধান্ত হয় যে, ব্রিটিশ সরকার তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার কোনো প্রতিশ্রুতি না দিলে মুসলমানরা সরকারের সঙ্গে অসহযোগ নীতি অনুসরণ করবে। প্রয়োজনে তারা ব্রিটিশ পণ্যও বর্জন করবে। মহাত্মা গান্ধী এসময়ে খেলাফতের বিষয়ে কংগ্রেসের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে জাতীয় কংগ্রেস অসহযোগের কর্মসূচি হিসেবে সরকারি চাকরি ও পদবি ত্যাগ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ আদালত ও আইন ব্যবসা বর্জন, বিলাতি দ্রব্য পরিহার ইত্যাদি প্রস্তাব গ্রহণ করে । একই সময়ে নাগপুরে খেলাফত কমিটি ও মুসলিম লীগ অসহযোগ আন্দোলনের বিস্তারিত কর্মসূচি অনুমোদন করে এবং উভয় সংগঠন স্বাধীনতাকে তাদের চূড়ান্ত লক্ষ্য বলে ঘোষণা করে। ফলে খেলাফত ও অসহযোগ আন্দোলন হিন্দু মুসলমানের যৌথ আন্দোলনে পরিণত হয়। তবে শেষ পর্যন্ত বেশ কিছু কারণে এ আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয় । আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে অহিংসার স্থলে সহিংসতার ঘটনা ঘটে। ১৯২১ সালের আগস্ট মাসে মালাবারে কৃষকেরা জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং দাঙ্গা-হাঙ্গামার আশ্রয় নেয়। এরপর ১৯২২ সালের ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের চৌরিচোরা নামক স্থানে একদল বিক্ষুব্ধ জনতা থানা আক্রমণ করে ২১ জন সিপাহি ও একজন দারোগাকে জীবন্ত পুড়িয়ে মারে । গান্ধী তার অহিংস ও অসহযোগ আন্দোলনকে এভাবে সহিংসতায় পরিণত হতে দেখে আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করেন। এতে । সারাদেশে হতাশার সৃষ্টি হয়। সরকার শিগগিরই গান্ধীকে গ্রেফতার করে। অসহযোগ আন্দোলনের অবসারে খেলাফত আন্দোলনও দুর্বল হয়ে পড়ে। ১৯২৪ সালে তুরস্কের কামাল আতাতুর্ক খেলাফত বিলুপ্ত ঘোষণার পর এ আন্দোলনের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। খিলাফত ও অসযোগ আন্দোলন সফল না হলেও সে গণজাগরণ ছিল অভূতপূর্ব ও অবিস্মরণীয়। উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে আন্দোলন দুটির অবদান ও গুরুত্ব অপরিসীম।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত আন্দোলন কেন ব্যর্থ হয়েছিলো?
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর