উক্ত বিভাজন ছিল ব্রিটিশদের 'ভাগ কর এবং শাসন কর' নীতির সুপরিকল্পিত প্রয়োগ। বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত বিভাজন তথা বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশদের 'ভাগ কর এবং শাসন কর' নীতির সুপরিকল্পিত প্রয়োগ-উক্তিটি যথার্থ। ভারতে ঔপনিবেশিক শাসনের শুরু থেকেই ব্রিটিশরা 'Divide and Rule [গণিত] (ভাগ কর ও শাসন কর) নীতি অনুসরণ করে এসেছে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ঘটনা ও এর ফলাফল বিশ্লেষণ করলে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টিতে ব্রিটিশ শাসকদের এ নীতির প্রয়োগ স্পষ্ট হয়ে ওঠে। উনিশ শতকের শুরু থেকে তৎকালীন ভারতের রাজধানী কলকাতা ছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর কলকাতাকেন্দ্রিক শিক্ষিত জনগোষ্ঠী ক্রমেই জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠেছিল। সর্বভারতীয় পর্যায়েও বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীদের প্রভাব ছিল। এরকম রাজনীতি ও সমাজসচেতন হিন্দু ও মুসলমান বাঙালির ঐক্যবদ্ধ শক্তি ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিতে পারে সে বিষয়ে ব্রিটিশ শাসকরা অবগত ছিলেন। ফলে তারা বঙ্গভঙ্গের মাধ্যমে বাঙালিদের দুটি ভাগে বিভক্ত করেন । ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও এ পদক্ষেপের অন্যতম প্রধান কারণ ছিল বাংলার জাতীয়তাবাদী চেতনা ও আন্দোলনকে নিয়ন্ত্রণ করা। আর এক্ষেত্রে ব্রিটিশরা সফলও হয়েছিল। কারণ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে হিন্দু-মুসলিম তিক্ততার সৃষ্টি হয় তা ইংরেজ শাসনকে দীর্ঘায়িত করতে সহায়ক ভূমিকা পালন করেছিল। ইতিহাসবিদরা তাই মনে করেন, শুধুই প্রশাসনিক কারণে লর্ড কার্জন বঙ্গ বিভাগ করেননি। এর পেছনে তার সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্য ছিল এটি ছিল ব্রিটিশদের 'ভাগ কর ও শাসন কর' নীতির অংশ ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত বিভাজন ছিল ব্রিটিশদের 'ভাগ কর এবং শাসন কর' নীতির সুপরিকল্পিত প…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর