উক্ত ব্যক্তির সংস্কারসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ব্যক্তি অর্থাৎ লর্ড রিপন কতিপয় গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে ভারতবর্ষের একজন জনদরদি শাসক হিসেবে নিজের নাম লিখিয়ে রেখে গেছেন। তার সংস্কার কাজসমূহ হলো- স্থানীয় স্বায়ত্তশাসন আইন: ১৮৮২ সালে তিনি 'Bengal Municipal Act [গণিত] নামক একটি স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাস করেন। এ আইনের মাধ্যমে স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণকে সম্পৃক্ত করে গণতন্ত্রের পদপ্রদর্শক হয়ে তিনি ভারতবাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন। রাজস্ব সংস্কার: সরকারি রাজস্ব বিভাগ চালু করে তিনি মোট রাজস্বকে কেন্দ্রীয় প্রাদেশিক ও যৌথ তিন ভাগে ভাগ করেন। এছাড়া আয়কর ও অন্যান্য বিবিধ পণ্যের ওপর শুল্ক হ্রাস করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটান। শিক্ষা সংস্কার: ভারতবর্ষের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ১৮৮২ খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন তিনি, যা হান্টার কমিশন নামে পরিচিত। ভূমি রাজস্ব বন্দোবস্ত: ভূমি রাজস্বের ক্ষেত্রে জমিদারদের ইচ্ছামত রাজস্ব বাড়ানোর বিরোধিতা করেন তিনি। একমাত্র মূল্যবৃদ্ধি ছাড়া অন্য কোনো কারণে রায়তের রাজস্ব বাড়ানোর পক্ষে ছিলেন না তিনি। তাই এ নিয়ম সংস্কারের উদ্যোগ নেন তিনি। ইলবার্ট বিল পাস: ইলবার্ট বিল পাসের মাধ্যমে সর্বাধিক কঠিন এবং দুঃসাহসী একটি মানবিক আবেদনে সাড়া দিয়েছিলেন তিনি। সর্বোপরি বলা যায়, জনকল্যাণমূলক সংস্কার কাজের জন্যই ভারতবাসীর মনে লর্ড রিপন নিজেকে স্মরণীয় ও বরণীয় করে যেতে সক্ষম হন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ব্যক্তির সংস্কারসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর