উদ্দীপকের নতুন রাজনৈতিক দলের উদ্ভব পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নতুন রাজনৈতিক দলের উদ্ভব আমার পাঠ্যবইয়ের মুসলিম লীগ নামক রাজনৈতিক দলের গঠনকে ইঙ্গিত করে। উদ্দীপকে একটি বৃহৎ রাষ্ট্রে সকল জনগণের স্বার্থে একটি রাজনৈতিক দল গঠিত হয়। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় ঐ রাজনৈতিক দলের নিকট বৈষম্যের শিকার হয়। ফলে তারা নিজেদের দাবি আদায়ের জন্য পৃথক রাজনৈতিক দল গঠন করে। শাসকগোষ্ঠী নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় এবং তাদের দাবি-দাওয়া পূরণ করে। উদ্দীপকের এ ঘটনার সাথে ১৯০৬ সালে প্রতিষ্ঠিত সর্বভারতীয় মুসলিম লীগের মিল রয়েছে। ব্রিটিশ শাসনাধীনে ঐক্যবদ্ধ ভারতের প্রথম জাতীয়ভিত্তিক সংগঠন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রথমদিকে, অল্প কয়েকজন মুসলমান এতে যোগদান করেন। কিন্তু কংগ্রেসের কর্মসূচি মুসলমানদের স্বার্থের পরিপন্থি হওয়ায় মুসলমানরা কংগ্রেস থেকে দূরে সরে আসেন। তারপর মুসলিম নেতৃবৃন্দ মুসলমানদেরকে রাজনৈতিকভাবে একত্রিত করার জন্য একটি পৃথক সংগঠন গড়ে তোলার চিন্তা করেন। তাদের এ চিন্তা থেকেই ১৯০৬ সালে গড়ে ওঠে সর্বভারতীয় মুসলিম লীগ। এ রাজনৈতিক সংগঠন মুসলমানদের দৈন্যদশা থেকে গড়ে ওঠে। মুসলমানরা নিজেদেরকে কংগ্রেসের নিকট অসহায় মনে না করলে এ রাজনৈতিক সংগঠন গড়ে উঠত না। অতএব বলা যায় যে, উদ্দীপকের নতুন রাজনৈতিক দলের উদ্ভবের সাথে সর্বভারতীয় মুসলিম লীগের সাদৃশ্য রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের নতুন রাজনৈতিক দলের উদ্ভব পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর