উক্ত সিদ্ধান্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল- পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উক্ত সিদ্ধান্ত' অর্থাৎ বঙ্গভঙ্গ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল। উক্তিটির সাথে আমি একমত। প্রশাসনিক সুবিধার কথা উল্লেখ করে লর্ড কার্জন রাজনৈতিক বিশেষ উদ্দেশ্য নিয়ে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করেছিলেন। বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক কারণ ছাড়াও অর্থনৈতিক, সামাজিক ও ব্রিটিশ Divide and Rule Policy-এর বাস্তবায়নের ইচ্ছা ছিল। পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থের অনুকূলে হলেও হিন্দুদের স্বার্থের প্রতিকূল হওয়ায় বঙ্গভঙ্গ- নিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে এক রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হয়। অধিকাংশ বাংলার মুসলমান বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন। ব্রিটিশ শাসনের গোড়া থেকেই কলকাতায় ছিল শিক্ষা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিকের মূল কেন্দ্র। অন্যদিকে কৃষিনির্ভর পূর্ব বাংলার অর্থনীতি, শিক্ষা, সামাজিক ক্ষেত্র ও যোগাযোগ ব্যবস্থা ছিল অনগ্রসর ও পশ্চাৎপদ। মুসলমানরা বঙ্গভঙ্গকে কেন্দ্র করে নিজের অবস্থা পরিবর্তনের স্বপ্ন দেখতে থাকে। অন্যদিকে, হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। হিন্দু নেতারা একে জাতীয়দুর্যোগ ও সংকটময় পরিস্থিতি বলে অভিহিত করেন। স্বয়ং রবি ঠাকুর বাঙালির ঐক্যের আহ্বান জানিয়ে বাংলার মাটি, বাংলার জল গানটি রচনা করেন। মূলত বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের অবস্থানের কারণ হলো- নতুন রাজধানী ঢাকা হলে কলকাতার সমৃদ্ধি হ্রাস পাবে, একচেটিয়া ব্যবসায় বিঘ্ন ঘটবে, মুসলমানদের উন্নতি হলে রাজনৈতিক চেতনা জাগ্রত হবে ফলে হিন্দু জমিদাররা কর্তৃত্ব হারাবে। কলকাতার আইনজীবী ও সাংবাদিকরা মনে করেন নতুন প্রদেশ হলে তাদের ব্যবসায় ভাটা পড়বে, কেননা অধিকাংশ মক্কেল ও গ্রাহক ছিল পূর্ববঙ্গের। তাই শ্রেণিগত স্বার্থহানির আশঙ্কায় কলকাতার হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে। যার ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ বাতিল হয়। সুতরাং বলা যায়, উত্ত্যক্ত সিদ্ধান্ত অর্থাৎ বঙ্গভঙ্গ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত সিদ্ধান্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব বিস্তা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর