উদ্দীপকের মি. জোসেফের সাথে পাঠ্যবইয়ের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. জোসেফের সাথে পাঠ্যবইয়ের সাদৃশ্য ব্যক্তি হচ্ছেন লর্ড রিপন। লর্ড রিপন ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বেনিয়া শাসনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল আসনের অধিকারী। তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন এবং স্বায়ত্তশাসন, স্বাতন্ত্র্যবাদ ও শান্তি নীতির বিশ্বাসী ছিলেন। তার গৃহীত ব্যবস্থায় রাজ্যে শান্তিবিরাজ করছিল এবং জনগণ সন্তুষ্ট ছিল। ভারত উপমহাদেশের ইতিহাসে দেখা যায় লর্ড রিপন-সংস্কার কার্যাদির ক্ষেত্রে শাসনব্যবস্থা ও রাজস্ব পরিচালনা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেন। উপমহাদেশে স্বায়ত্তশাসন প্রবর্তনের ক্ষেত্রে লর্ড রিপনই পথপ্রদর্শক এ কথা নিঃসন্দেহে বলা চলে। লর্ড রিপন এসব ব্যবস্থার মাধ্যমে জনগণের নির্বাচিত মেয়র, চেয়ারম্যান, মেম্বার প্রভৃতি স্থানীয় শাসন পরিচালনার ব্যবস্থা করে একে গণতন্ত্রের ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় সংস্থায় সরকার মনোনীত সদস্য রাখার এবং এসব প্রতিষ্ঠানে সরকারি পরিদর্শনের ব্যবস্থা করেন। এছাড়া জনসাধারণের উন্নতির জন্য তিনি নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপ কার্যকর করেছিলেন। তিনি শিক্ষাব্যবস্থার উন্নয়নকল্পে Hunter Commission গঠন করেন। দেশীয় ভাষায় সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। এছাড়া তিনি ফ্যাক্টরি আইন, স্থানীয় স্বায়ত্তশাসন আইন, প্রজাস্বত্ব আইন, অবাধ বাণিজ্য প্রবর্তন করেন। উদ্দীপকে মি. জোসেফ একজন উদারনৈতিক শাসক ছিলেন। তিনি সংবাদপত্রগুলোকে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা প্রদান করেন। সাত বছরের নিচের শিশুদের কারখানায় শ্রমিকের কাজ করা আইন করে বন্ধ করেন। দেশের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা কমিশন গঠন করেন। সুতরাং বলা যায়, মি. জোসেফের সাথে পাঠ্যবইয়ের সাদৃশ্যপূর্ণ ব্যক্তি হচ্ছেন লর্ড রিপন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. জোসেফের সাথে পাঠ্যবইয়ের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? ব…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর