উদ্দীপকের মি. শেফার্ডের সাথে পাঠ্যবইয়ের কোন ব্যক্তির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. শেফার্ডের সাথে পাঠ্যবইয়ের শের-ই-বাংলা এ.. কে. ফজলুল হকের মিল রয়েছে। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনের অধিবেশনে বাংলার নেতা ও প্রধানমন্ত্রী শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। উক্ত প্রস্তাবের শুরুতে বলা হয় যে, কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা এদেশে কার্যকর বা মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না যদি নিম্নলিখিত মূলনীতির ওপর এটি প্রতিষ্ঠিত না হয়। i. ভারতের উত্তর-পশ্চিম ও পূর্ব অঞ্চলে এ ধরনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহ স্বাধীন রাষ্ট্রব্যবস্থা গঠন করতে হবে।ii. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে প্রয়োজনীয় রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে।iii. এভাবে গঠিত রাষ্ট্রসমূহে অঙ্গরাজ্যগুলো থাকবে স্বশাসিত ও সার্বভৌম। এছাড়াও বলা হয় যে, সর্বত্র সংখ্যালঘুদের বিভিন্ন স্বার্থ ও অধিকার রক্ষাকল্পে সংবিধানে প্রয়োজনীয় রক্ষাকবচ রাখতে হবে। অর্থাৎ আঞ্চলিক স্বাধিকার, আত্ম নিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌমত্ব অর্জনই ছিল লাহোর প্রস্তাবের মূল্য ইঙ্গিত বা উদ্দেশ্য। তবে কংগ্রেস লাহোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করে এবং এ প্রস্তাবকে পাপ কাজ বলে মন্তব্য করে। কিন্তু শেষপর্যন্ত এ প্রস্তাবের ওপর ভিত্তি করে পরবর্তীতে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং বলা যায়, মি. শেফার্ডের সাথে এ. কে. ফজলুল হকের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. শেফার্ডের সাথে পাঠ্যবইয়ের কোন ব্যক্তির মিল রয়েছে? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
ii. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে প্রয়োজনীয় রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে।
iii. এভাবে গঠিত রাষ্ট্রসমূহে অঙ্গরাজ্যগুলো থাকবে স্বশাসিত ও সার্বভৌম। এছাড়াও বলা হয় যে, সর্বত্র সংখ্যালঘুদের বিভিন্ন স্বার্থ ও অধিকার রক্ষাকল্পে সংবিধানে প্রয়োজনীয় রক্ষাকবচ রাখতে হবে। অর্থাৎ আঞ্চলিক স্বাধিকার, আত্ম নিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌমত্ব অর্জনই ছিল লাহোর প্রস্তাবের মূল্য ইঙ্গিত বা উদ্দেশ্য। তবে কংগ্রেস লাহোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করে এবং এ প্রস্তাবকে পাপ কাজ বলে মন্তব্য করে। কিন্তু শেষপর্যন্ত এ প্রস্তাবের ওপর ভিত্তি করে পরবর্তীতে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং বলা যায়, মি. শেফার্ডের সাথে এ. কে. ফজলুল হকের মিল রয়েছে।
উত্তর