উক্ত ঘটনার ক্ষেত্রে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের প্রতিক্রিয়া বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত ঘটনা অর্থাৎ বঙ্গভঙ্গের ক্ষেত্রে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া ছিল বিপরীতমুখী । ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় । বঙ্গভঙ্গ কার্যকর হলে হিন্দু ও মুসলমান সম্প্রদায় বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখায়। উন্নয়নের আশায় পূর্ববঙ্গের অনগ্রসর মুসলমানরা একে স্বাগত জানায়। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ বিশেষ করে শিক্ষিত ও অবস্থাপন্ন হিন্দুরা এর প্রতিবাদে ব্যাপক আন্দোলন গড়ে তোলে, যা স্বদেশি আন্দোলন নামে পরিচিত। তারা বিষয়টিকে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ ও মাতৃভূমিকে ভাগ করার ব্রিটিশ ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। অবশেষে ব্রিটিশ সরকার ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয়। বঙ্গভঙ্গের ফলে এ অঞ্চলে হিন্দু-মুসলিম বিভেদ চরম আকার ধারণ করে। ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের সূত্রপাত ঘটে। তারা নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটায়, যা সাময়িকভাবে ব্রিটিশ সরকারের 'ভাগ কর এবং শাসন কর' নীতি বাস্তবায়ন করলেও পরবর্তীতে তা ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের জ্বালানি যোগায়। বঙ্গভঙ্গের ফলে কলকাতা ভারতবর্ষের রাজধানীর মর্যাদা হারায় এবং হিন্দু-মুসলিম দ্বন্দ্ব সংঘাতে রূপ নেয়। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব ছিল মূলত 'বঙ্গভঙ্গেরই বর্ধিত রূপ। যার ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় । উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বঙ্গভঙ্গের ক্ষেত্রে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ঘটনার ক্ষেত্রে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের প্রতিক্রিয়া বিশ্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর