উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ব্যক্তির মিল রয়েছে? তিনি যে আন্দোলনের সূত্রপাত করেন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জন জ্যাকবের কাজের সাথে আমার পাঠ্যবইয়ের স্যার সৈয়দ আহমদ খানের কাজের মিল পরিলক্ষিত হয়। স্যার সৈয়দ আহমদ খান ছিলেন একজন স্বনামধন্য মুসলিম সমাজ সংস্কারক ও চিন্তাবিদ। তিনি তার দূরদর্শিতা, প্রতিভা ও অভিজ্ঞতার আলোকে উপলব্ধি করতে পেরেছিলেন যে ধর্মীয় গোঁড়ামি এবং ইংরেজি শিক্ষার প্রতি অনীহা ভারতে মুসলমানদের পিছিয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। উপরন্তু মুসলমানদের ইংরেজ বিদ্বেষী মনোভাব শাসক ইংরেজদের এ সম্প্রদায়ের প্রতি বীতশ্রদ্ধ করে তোলে। এ অবস্থায় স্যার সৈয়দ আহমদ খান মুসলমানদের আধুনিক পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষাগ্রহণের প্রতি উদ্বুদ্ধ করেন। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মধ্যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে | প্রগতিশীল ভাবধারার প্রসারের লক্ষ্যে তিনি আলীগড় আন্দোলনের সূচনা করেন। তিনি শাসক ইংরেজদের সাথে মুসলমানদের সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মনে করতেন। উদ্দীপকে আমরা যে মনীষীর কর্মকাণ্ডের পরিচয় পাই, তিনি তার সম্প্রদায়কে আধুনিক শিক্ষা গ্রহণ ও প্রগতিশীল ভাবধারার পথে চলার পরামর্শ দেন। তাই, বলা যায়, জন জ্যাকবের কাজের সাথে পাঠ্যবইয়ের স্যার সৈয়দ আহমদ খানের কাজের মিল পরিলক্ষিত হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ব্যক্তির মিল র…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর