'উক্ত প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল'- উক্তিটি সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উক্ত প্রস্তাব তথা ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল । বিষয়টি এখন ঐতিহাসিকভাবে সত্য। ১৯৪০ সালে পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন অনুষ্ঠিত হয় । এই অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেন। তার মতে, ভারতে হিন্দু-মুসলমান দুটি পৃথক জাতি। তাদের আলাদা সুন্দর জীবন যাপনের জন্য পৃথক রাষ্ট্র থাকা প্রয়োজন। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক এই অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। লাহোর প্রস্তাবে বলা হয়, ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিহার করে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাশাপাশি এলাকাসমূহকে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। এতে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। ফলে ১৯৪৭ সালের ১৪ আগস্ট মূল প্রস্তাবে উল্লেখ না থাকলেও পাকিস্তান নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জন্ম লাভ করে। পরবর্তীতে ১৯৭১ সালে পাকিস্তানের দুই অংশের মাঝে নানা অমিল ও দ্বন্দ্ব এবং বৈষম্যকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বিজয় লাভের মধ্য দিয়ে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'উক্ত প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল'- উক্তিটি …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর