উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন ঘটনাটি যথার্থ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে 'বঙ্গভঙ্গ' ঘটনাটি যথার্থ । ভারতের রাজনৈতিক ইতিহাসে 'বঙ্গভঙ্গ' একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইংরেজ শাসনাধীন বাংলা প্রেসিডেন্সি ছিল ভারতের অন্যতম বড় প্রদেশ । তাই কলকাতা থেকে বাংলার পূর্বাঞ্চলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা ছিল কষ্টকর। ১৯০৫ সালের দিকে এ অঞ্চলে হিন্দু-মুসলিম সম্প্রীতির অবনতি ঘটলে লর্ড কার্জন প্রশাসনিক সুবিধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলা প্রেসিডেন্সিকে দুটি প্রদেশে ভাগ করেন। পূর্বাঞ্চলে 'পূর্ববঙ্গ ও আসাম' নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করেন, যার রাজধানী করা হয় ঢাকা। আর বাংলার অবশিষ্ট অংশের সঙ্গে বিহার ও উড়িষ্যার সমন্বয়ে পশ্চিম বঙ্গ নামে অপর একটি প্রদেশ গঠন করা হয়। কলকাতাকে এ প্রদেশের রাজধানী করা হয়। এ ঘটনার ফলে হিন্দু-মুসলিম জাতিগত বিভেদ তৈরি হয়। উদ্দীপকে উল্লিখিত ছকের পূর্ব বঙ্গ ও আসাম এবং পশ্চিম বঙ্গ প্রদেশ বিষয় দুটি উপস্থাপন করা হয়েছে। উক্ত প্রদেশদ্বয় বঙ্গভঙ্গ ঘটনার সাথে সম্পৃক্ত। তাই বলা যায়, উদ্দীপকের '?' স্থানের জন্য 'বঙ্গভঙ্গ' ঘটনাটি যথার্থ ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন ঘটনাটি যথার্থ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর