উক্ত আন্দোলনের ফলাফল কী হয়েছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর ।
উত্তর: উক্ত আন্দোলন অর্থাৎ 'খিলাফত আন্দোলন' শেষ পর্যন্ত সফল না হলেও ভারতীয়দের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে এর প্রভাব ছিল তাৎপর্যপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধে দুই প্রতিপক্ষ জার্মানি ও ব্রিটেন-এর মধ্যকার দ্বন্দ্বে তুরস্ক অক্ষ শক্তি জার্মানিকে সমর্থন করে। ভারতের মুসলমানরা এ সময় ব্রিটেনের পক্ষে অস্ত্র ধারণ করতে অসম্মতি জানায়, কারণ তারা ধর্মীয় দিক থেকে তুরস্কের খলিফার প্রতি অনুগত। এমতাবস্থায় ব্রিটেন তুরস্কের অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি দিলেও যুদ্ধ সমাপ্তির পর তুরস্কের প্রতি অবমাননাকর 'সেভার্স সন্ধি চাপিয়ে দেয়। ফলে ভারতের মুসলমানরা 'খিলাফত আন্দোলন' শুরু করে। খিলাফত আন্দোলনের একপর্যায়ে মুসলমানরা সরকারের সঙ্গে অসহযোগ নীতি অনুসরণ এবং প্রয়োজনে ব্রিটিশ পণ্য বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে। কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীও এ আন্দোলনকে সমর্থন করেন এবং তিনি খিলাফত ও অসহযোগ আন্দোলন একসাথে পরিচালনার কথা বলেন। একপর্যায়ে খিলাফত ও অসহযোগ আন্দোলন চরম রূপ ধারণ করে। ফলে মহাত্মা গান্ধী হঠাৎ এ আন্দোলন হতে সরে আসেন। ১৯২৩ সালে মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুরস্কে প্রজাতন্ত্র ঘোষণা ও ১৯২৪ সালে খলিফার পদ তুলে দেবার পর এ আন্দোলনের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। তবে পরবর্তীকালে ভারতীয়দের বিভিন্ন স্বাধিকার আন্দোলনে উক্ত আন্দোলন প্রভাব রেখেছিল। ভারতীয় মুসলমানরা এ আন্দোলনের মাধ্যমে বুঝতে পেরেছিল যে, ব্রিটিশরা কখনোই ভারতীয়দের আস্থাভাজন নয় এবং তারা সবসময় নিজেদের স্বার্থ রক্ষায় ভারতীয়দের ব্যবহার করে আসছে। উপলব্ধিই পরবর্তী স্বাধিকার আন্দোলনসমূহে ভারতীয়দের মনে শক্তি যোগায়। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, খিলাফত আন্দোলন ব্যর্থ হলেও স্বাধিকার আন্দোলনের ইতিহাসে এ আন্দোলনের প্রভাব ছিলো অবিস্মরণীয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত আন্দোলনের ফলাফল কী হয়েছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর ।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর