উদ্দীপকের ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর ঘোষণার ন্যায় কোন প্রস্তাবে ভারতে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর ঘোষণার ন্যায় মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবে ভারতে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি করা হয় । হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে ১৯৪০ সালে পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেন। তার মতে, ভারতে হিন্দু-মুসলমান দুটি পৃথক জাতি। জাতির যে কোনো সংজ্ঞা অনুযায়ী মুসলমানরা একটি পৃথক জাতি। সুতরাং, মুসলমানদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি এবং সুন্দর জীবনযাপনের জন্য একটি পৃথক রাষ্ট্র থাকা প্রয়োজন । তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক মুসলিম লীগের এই অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি প্রস্তাব উত্থাপন করেন। এরই ধারাবাহিকতায় ভারত ও পাকিস্তান নামের আলাদা দুটি রাষ্ট্রের জন্ম হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই, ঊনবিংশ শতাব্দীর শেষভাগে পৃথক ইহুদিবাদী আবাসভূমির দাবিতে ইহুদিরা সোচ্চার হয়ে ওঠে। ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র ও অর্থবিষয়ক মন্ত্রী জেমস্ বেলফোরের একটি ঘোষণার মধ্য দিয়ে ইসরাইল রাষ্ট্রের উদ্ভব হয়। তাই বলা যায়, উদ্দীপকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার ন্যায় তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক উত্থাপিত ঐতিহাসিক লাহোর প্রস্তাবে ভারত ও পাকিস্তান নামের আলাদা দুটি রাষ্ট্রের দাবি করা হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর ঘোষণার ন্যায় কোন প্রস্তাবে ভা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর