উদ্দীপকের বিভক্তির ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিভক্তির ঘটনার সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বঙ্গভঙ্গের মিল রয়েছে। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ এক বিশেষ স্থান অধিকার করে আছে। ১৯০৫ সালে লর্ড কার্জন সুবিশাল বঙ্গপ্রদেশকে দুই ভাগে বিভক্ত করেন। তার পরিকল্পনা অনুযায়ী পূর্ব বাংলা ও আসাম নিয়ে একটি প্রদেশ গঠিত হয় যার রাজধানী হবে ঢাকা আর পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত প্রদেশের রাজধানী হয় কলকাতা । শাসনকার্য সুবিধার জন্য লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। বঙ্গভঙ্গকে বাংলার মুসলিম সমাজ স্বাগত জানায় কিন্তু হিন্দুরা এর বিরোধিতা করতে থাকে। অবশেষে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় । উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের এমন ঘটনার সাথে পাঠ্যবইয়ের বঙ্গভঙ্গের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিভক্তির ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিভক্তির ঘটনার …
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর