এ ধরনের একটি আন্দোলনের ফলে ভারতবর্ষে জনগণের ওপর চরম নির্যাতন নেমে আসে। - বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের মতো আরেকটি আন্দোলন হচ্ছে স্বদেশি ও বয়কট আন্দোলন। এ আন্দোলনের ফলে ভারতবর্ষে নিরস্ত্র জনগনের উপর চরম নির্যাতন নেমে আসে। ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থি অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে, সেটিই ইতিহাসে স্বদেশি আন্দোলন নামে পরিচিত। এ আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুটি বয়কট ও স্বদেশি। এ আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বয়কট তথা বিলেতি পণ্য বর্জন। ক্রমেই বয়কট শুধু বিলেতি পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিলেতি শিক্ষা বর্জনও কর্মসূচিতে যুক্ত হয়। স্বদেশি আন্দোলন শেষ পর্যন্ত সশস্ত্র আন্দোলনের রূপ নেয়। স্বদেশি আন্দোলনের ফলে সরকার জনগণের উপর নিপীড়ন ও দমননীতি শুরু করে। সরকার এ আন্দোলনের বৈপ্লবিক সম্ভাবনা বুঝতে পেরে প্রচণ্ড দমননীতির আশ্রয় নেয়। বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্র ধরে বয়কট ও স্বদেশি আন্দোলন চলাকালীন ভারতীয় জাতীয় কংগ্রসে চরমপন্থি দলের অবিভাব ঘটে। ফলে এ আন্দোলন গোপন সশস্ত্র সংগ্রামের পথে অগ্রসর হলে সরকার কঠোর হস্তে তা দমন করে। সশস্ত্র বিপ্লবের পর্যায়ে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় । বোমা হামলাসহ নানা অভিযোগে বেশ কয়েকজন বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয় এবং কয়েকজন বিপ্লবীকে কারাবন্দি ও দীপান্তরে পাঠানো হয়। আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে কয়েকজন বিপ্লবীকে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ভাবে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড ও নির্মম অত্যাচারে মাধ্যমে ব্রিটিশ সরকার আন্দোলন দমন করতে সক্ষম হয় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, স্বদেশি ও বয়কট আন্দোলনের ফলে সৃষ্ট সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনের ফলে ভারতবর্ষের নিরস্ত্র জনগণের ওপর চরম নির্যাতন নেমে আসে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
এ ধরনের একটি আন্দোলনের ফলে ভারতবর্ষে জনগণের ওপর চরম নির্যাতন নেমে আ…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর