“উক্ত সংস্কারক উন্নয়ন ও সংস্কারমূলক কাজের জন্য ভারতবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে আছেন।”— উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো ।
উত্তর: “উক্ত সংস্কারক তথা ভাইসরয় লর্ড রিপন তার উন্নয়ন ও সংস্কারমূলক কাজের জন্য ভারতবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে আছেন ।”- উক্তিটি যথার্থ ৷ ১৮৮০ সালে লর্ড রিপন ব্রিটিশ ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। ভাইসরয় হিসেবে নিযুক্ত হয়েই তিনি বেশ কিছু জনকল্যাণমূলক সংস্কার সাধন করেন, যা তাকে ভারতবাসীর কাছে একজন উদারপন্থি ও শান্তিপ্রিয় শাসক হিসেবে পরিচিতি দান করে । লর্ড রিপন, ১৮৮২ সালে তার পূর্ববর্তী ভাইসরয় লর্ড লিটন কর্তৃক প্রবর্তিত সংবাদপত্র আইন (Vernacular Press Act) রহিত করে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোকে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মতামত প্রকাশে পূর্ণ স্বাধীনতা প্রদান করেন । ভারতের শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য তিনি ১৮৮২ সালে উইলিয়াম হান্টারের নেতৃত্বে 'হান্টার কমিশন' গঠন করেন। এ কমিশনের সুপারিশক্রমে তিনি ভারতীয় শিক্ষাব্যবস্থার বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেন। লর্ড রিপনের আরেকটি উল্লেখযোগ্য সংস্কার হলো ১৮৮২ সালে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন (Bengal Municipal Act) প্রণয়ন। এ আইনের মাধ্যমে স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি নিয়ে জেলা বোর্ড এবং লোকাল বোর্ড গঠিত হয়। অর্থাৎ জনগণকে পৌরসভা পরিচালনার কর্তৃত্ব প্রদান করা হয়। এভাবে স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করে লর্ড রিপন ভারতবাসীর হৃদয়ে গণতন্ত্রের পথপ্রদর্শক রূপে স্মরণীয় হয়ে আছেন । বঙ্গীয় প্রজাস্বত্ব আইন ( Bengal Tenancy Act) তার শাসনামলেরই একটি উল্লেখযোগ্য কীর্তি। এছাড়াও লর্ড রিপন শ্রমিকদের কল্যাণে 'ফ্যাক্টরি আইন' পাস করেন এবং অবাধ বাণিজ্যনীতি প্রবর্তনের মাধ্যমে লবণ ও অন্যান্য বাণিজ্য দ্রব্যের ওপর থেকে শুল্ক হ্রাস করে ভারতবাসীর প্রশংসা অর্জন করেন। তাই তাকে 'Ripon the Good [গণিত] বলে ডাকা হতো। পরিশেষে বলা যায়, লর্ড রিপন এর উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ড ভারতবাসীর জন্য কল্যাণকর হয়েছিল। তিনি ভারতীয়দের আশা- আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং সেগুলোর মর্যাদা দানের মাধ্যমে ভারতবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে আছেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
“উক্ত সংস্কারক উন্নয়ন ও সংস্কারমূলক কাজের জন্য ভারতবাসীর নিকট চিরস…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর