উদ্দীপকের রাজনৈতিক দলের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রাজনৈতিক দল সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: ভারতবর্ষের খিলাফত আন্দোলন উদ্দীপকের শামসাদের দেশের আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ বলে, আমি মনে করি। তুরস্কের খিলাফত রক্ষার জন্য ১৯২০-১৯২৪ সাল পর্যন্ত ভারতবর্ষে মুসলমানদের নেতৃত্বে যে আন্দোলন সংঘটিত হয়েছিল তাই ইতিহাসে খিলাফত আন্দোলন নামে পরিচিত। ভারতের মুসলমানরা তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা বা ধর্মীয় নেতা বলে শ্রদ্ধা করত । কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের সুলতান ব্রিটিশ বিরোধী শক্তি জার্মানির পক্ষে অবলম্বন করলে ভারতের মুসলমান সম্প্রদায় বিব্রত হয়। কারণ ধর্মীয় কারণে তারা খলিফার অনুগত আবার অন্যদিকে রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকারের অন্তর্গত। নিজ দেশের সরকার হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারকে সমর্থন দেয়। তবে শর্ত ছিল যে ব্রিটিশ সরকার যুদ্ধ শেষে তুরস্কের খলিফার কোনো ক্ষতি করবে না। কিন্তু যুদ্ধে তুরস্কের পরাজয়ের ফলে ১৯২০ সালের সেভার্সের চুক্তি অনুযায়ী শাস্তিরূপে তুরস্ককে খণ্ডবিখণ্ড করার পরিকল্পনা করা হয় এবং খলিফার প্রতি অসম্মান দেখানো হয়। ফলে মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক তুরস্কের খলিফার প্রতি এবং তুরস্কের অখণ্ডতার রক্ষার জন্য ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করে। সুতরাং উদ্দীপকে উল্লিখিত শামসাদের দেশের আন্দোলন ভারতবর্ষের খিলাফত আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রাজনৈতিক দলের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রাজনৈতিক দল সাদৃ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর