উদ্দীপকের দাদুর ভারত ভাগের সঙ্গে তোমার পাঠ্যপুস্তকের বঙ্গভঙ্গের কী মিল রয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের দাদুর ভারত ভাগের সঙ্গে আমার পাঠ্যপুস্তকে বঙ্গভঙ্গের অর্থনৈতিক কারণের সাথে মিল রয়েছে। তৎকালীন বাংলা প্রেসিডেন্সির (বাংলা, উড়িষ্যা, বিহার ও ছোট নাগপুর) রাজধানী কলকাতাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য, শিল্পকারখানা গড়ে ওঠে। পূর্ব বাংলায় পাট উৎপন্ন হলেও পাটকলগুলো গড়ে ওঠে কলকাতায়। ফলে কলকাতা অল্পদিনে সমৃদ্ধিশালী হয়ে ওঠে। অন্যদিকে পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হতে থাকে এবং তারা নানান রকমের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। উদ্দীপকে 'তেলের শিশি ভাঙ্গল বলে খোকার উপর রাগ করিস। তোরা তো সব বুড়ো খোকা ভারত ভাগ করিস।” কবিতার অংশটুকু পড়তে গিয়ে সোহেলের মনে পড়ে গেল দাদুর কথা। দাদু বলেন, পূর্ববঙ্গের কৃষকদের ঘামে ঝরা অর্থে কলকাতায় অবস্থানরত জমিদারগণ ব্রিটিশ সরকারের রাজস্ব পরিশোধ করেন। কিন্তু পূর্ববঙ্গের কোনো উন্নয়ন হয় না। কলকারখানা, রাস্তাঘাট ও শিল্প প্রতিষ্ঠান সবই গড়ে ওঠে কলকাতায়। সুতরাং বলা যায়, দাদুর ভারত ভাগের সঙ্গে আমার পাঠ্যপুস্তকের বঙ্গভঙ্গের অর্থনৈতিক কারণের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দাদুর ভারত ভাগের সঙ্গে তোমার পাঠ্যপুস্তকের বঙ্গভঙ্গের কী …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর