উদ্দীপকে বর্ণিত কর্তৃপক্ষের সাথে পাঠ্য পুস্তকের কার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কর্তৃপক্ষের সাথে পাঠ্য পুস্তকের ব্রিটিশ পার্লামেন্টের সাদৃশ্য আছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের জয়ের পর ভারতে প্রায় ১০০ বছর কোম্পানির শাসন চলতে থাকে। এই শাসনামলে তাদের ছিল স্বেচ্ছাচারিতায এবং অরাজকতা। যার ফলে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে তার বহি:প্রকাশ ঘটে। এই বৃহৎ স্বাধীনতা সংগ্রাম ভীত নাড়িয়ে দেয় ব্রিটিশ শাসনের। যার ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষ শাসনের ভার গ্রহণ করে। উদ্দীপকেও রিফাত গার্মেন্টস নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছিল, যার কারনে চরম শ্রমিক অসন্তোষ দেখা দেয় এবং এক পর্যায়ে বিদ্রোহ দেখা দেয়। যা সিপাহী বিদ্রোহের সাথে সাদৃশ্যপূর্ণ। অপরদিকে এই বিদ্রোহে কর্তৃপক্ষ কারখানাটিতে বিদ্যমান ব্যবস্থাপনাকে বাতিল করে প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনয়ন করার মধ্যে দিয়ে ব্রিটিশ পার্লামেন্ট এর ন্যায় কাজ করেছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত কর্তৃপক্ষের সাথে পাঠ্য পুস্তকের ব্রিটিশ পার্লামেন্টের সাদৃশ্য আছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কর্তৃপক্ষের সাথে পাঠ্য পুস্তকের কার সাদৃশ্য আছে? ব্…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর