উক্ত ঘটনার তাৎপর্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ঘটনা তথা বঙ্গভঙ্গের তাৎপর্য নিম্নে পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো :বঙ্গভঙ্গের বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক তাৎপর্য রয়েছে। বঙ্গভঙ্গের ফলে ঢাকাকে পূর্ব বাংলার রাজধানী হওয়ায় ঢাকায় রাজধানীকেন্দ্রিক বিভিন্ন সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন লক্ষ্য করা যায়। এছাড়াও বঙ্গভঙ্গের ফলে ১৯৪৭ সালে চূড়ান্ত দেশভাগের আগেই কলকাতা কেন্দ্রিক ভারতবর্ষ পূর্ব বাংলাকে হারানোর একটি ছোট এবং বাস্তব ভিত্তিক অনুশীলনে অভ্যস্ত হয়ে পড়েছিল। বঙ্গভঙ্গের ফলে ১৯০৬ সালের নতুন গঠিত রাজধানী ঢাকার শাহবাগের বরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে ধর্মভিত্তিক রাজনৈতিক দল মুসলিম লীগের জন্ম হয়। মূলত বঙ্গভঙ্গের ফলে একদিকে যেমন ঢাকায় বিভিন্ন উন্নয়ন পরিলক্ষিত হয়, তেমনি বঙ্গভঙ্গের ফলে জনগণের মধ্যে সৃষ্ট ক্ষোভের ফলে ভারতবর্ষের মধ্যে একটি জাতীয়তাবাদী ঐক্য সৃষ্ট হয়। এই ঐক্যের ফলে পরবর্তীতে ব্রিটিশ সরকার নতি স্বীকার করে এবং বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। এর ফলে মূলত ভারতবর্ষের স্বাধীনতার পথ অনেকটাই সুগম হয়ে যায়।তাই বলা যায়, বঙ্গভঙ্গের তাৎপর্য অপরিসীম।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ঘটনার তাৎপর্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর