উক্ত রাজনৈকীত সংগঠনটি ১৯০৫ থেকে ১৯৪৭ পর্যন্ত ভারতীয় রাজনীতিতে কী ধরনের ভূমিকা রেখেছিল?
উত্তর: উক্ত রাজনৈতিক সংগঠন অর্থাৎ মুসলিম লীগ ১৯০৫ থেকে ১৯৪৭ পর্যন্ত ভারতীয় রাজনীতিতে মুসলমানদের স্বার্থ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে। ১৯০৬ সালের ডিসেম্বর মাসে গঠিত হওয়ার পর প্রায় এক বছর মুসলিম লীগ নিস্ক্রিয় ছিল। কিন্তু কয়েক বৎসরের মধ্যে মধ্যবিত্ত সম্প্রদায় থেকে আসা এবং র্যাডিক্যাল চিন্তাধারার তরুণ প্রজন্মের মুসলমানগণ মুসলিম লীগের রাজনীতিতে এগিয়ে আসেন। তারা ব্রিটিশ ঔপনিবেশিক শাসকের বিরোধিতা তো করেনই, অধিকন্তু ভারতে নিজেদের নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠারও দাবি করেন। ১৯১০- এর দশকে মুসলিম লীগ ভারতীয় জাতীয় কংগ্রেসের আদলে একটি রাজনৈতিক মতাদর্শ গ্রহণ করে। লক্ষ্ণৌ চুক্তি (১৯১৬) এবং খেলাফত 'ও অসহযোগ আন্দোলনের সময়ে হিন্দু-মুসলিম সম্পর্কের উন্নতি ঘটলে মুসলিম লীগ জড় ও স্থবির অবস্থায় পড়ে। ১৯২০-এর পর থেকে কয়েক বছর খেলাফত সংগঠনই মুসলমান সম্প্রদায়ের স্বার্থরক্ষার সকল কাজ পরিচালনা করে এবং বস্তুত মুসলিম লীগের সেসময় করণীয় প্রায় কিছুই ছিল না। ১৯৩৫ সালে ভারত শাসন আইনের অধীনে অনুষ্ঠিতব্য আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে জিন্নাহ মুসলিম লীগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাখাসমূহ পুনর্গঠিত করে নতুন কাঠামো প্রদান করেন। ১৯৩৭ সালের নির্বাচনে বাংলায় মুসলিম লীগ বিস্ময়কর সাফল্য অর্জন করে। ১৯৩৭ সালে বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক মুসলিম লীগে যোগদান করেন এবং এর ফলে তার মন্ত্রিসভা কার্যত মুসলিম লীগ মন্ত্রিসভার পরিণত হয়। তিনি মুসলিম লীগের মঞ্চ থেকে উপমহাদেশের মুসলমানদের জন্য স্বাধীন আবাসভূমি দাবি করে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ১৯৪৩ থেকে ১৯৪৬-এর মধ্যে মুসলিম লীগ একটি যথার্থ জাতীয় সংগঠনে পরিণত হয়। ১৯৪৬ সালের নির্বাচনে বাংলার মুসলমানদের জন্য সংরক্ষিত ১১৭টি আসনের মধ্যে মুসলিম লীগ ১১০টি আসন অর্জন করে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ শাসনের অবসান হলে মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের প্রায় সকলের সংগঠনে পরিণত হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত রাজনৈকীত সংগঠনটি ১৯০৫ থেকে ১৯৪৭ পর্যন্ত ভারতীয় রাজনীতিতে কী ধ…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর