উদ্দীপকে ব্রিটিশ পরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার ন্যায় কোন প্রস্তাবে ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি করা হয়? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার ন্যায় ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি করা হয়। উদ্দীপকে উল্লিখিত ইহুদিরা পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার দাবিতে যেমন সোচ্চার হয়ে ওঠে, তেমনিভাবে ভারতবর্ষে মুসলমানরাও নিজস্ব দেশ, সংস্কৃতি এবং স্বায়ত্তশাসনের জন্য সোচ্চার হয়ে ওঠে। তারা ব্রিটিশ সরকারের কাছে স্বায়ত্তশাসনের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জিন্নাহর ১৪ দফা ও লাহোর প্রস্তাব । হিন্দু ও কংগ্রেস নেতাদের মধ্যে লাহোর প্রস্তাবের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । পণ্ডিত নেহেরু এ প্রস্তাবের নিন্দা করেন এবং মুসলমানদের স্বতন্ত্র ও স্বাধীন আবাসভূমি গঠন অবান্তর বলে আখ্যায়িত করেন। ভারতবর্ষে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র তথা স্বায়ত্তশাসনের জন্য যারা অগ্রণী ভূমিকা রাখেন তাদের মধ্যে চিরস্মরণীয় হয়ে আছেন মুহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মুসলমানদের স্বায়ত্তশাসনের জন্য দীর্ঘ আন্দোলনের ফলে অবশেষে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতীয় উপমহাদেশকে বিভক্তিকরণ ভারত-স্বাধীনতা আইন প্রকাশ করেন। যার ফলে ১৯৪৭ সালে মুসলমান ও হিন্দুদের জন্য পাকিস্তান ও ভারত নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয় এবং মুসলমানরা পাকিস্তান নামে একটি স্বাধীন ভূখণ্ডের মর্যাদা লাভ করে
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্রিটিশ পরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার ন্যায় কোন প্রস্তাবে ভারতে…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর