উক্ত আন্দোলন ছিল বাঙালি জাতির প্রথম জাতীয়তাবাদী আন্দোলন - পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর
উত্তর: উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির প্রথম জাতীয়তাবাদী আন্দোলন। নিম্নে পাঠ্যপুস্তকের আলোকে তা বিশ্লেষণ করা হলো: ১৯৪৭ সালের পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা বিভিন্নভাবে পূর্ব পাকিস্তানের উপর শোষণ বঞ্চনা চালিয়ে যেতে থাকে। যেখানে দেশের ৫৬ শতাংশ মানুষ বাংলায় কথা বলে সেখানে বাংলা কেরে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা না করে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়। এতে করে পুরো বাঙালি জাতি ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা তা মেনে নিতে চায়নি। এছাড়াও বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে বেছে না নেওয়ায় চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বাঙ্গালীদের পিছিয়ে পড়া সম্ভাবনা দেখা যায়। এটি ছিল তো মূলত বাঙালিদের হেয় করা এবং অধিকার থেকে বঞ্চিত করার একটি কূটকৌশল। এর ফলে বাংলার জনগণের মধ্যে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটে। এই চেতনা পাকিস্তানি জাতীয়তাবাদ এর ভিত্তিকে দুর্বল করে দিয়ে বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয়। যার মধ্য দিয়ে বাঙ্গালীদের মেয়ে রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা জাগ্রত হয়। আর এই আকাঙ্খারী বহিঃপ্রকাশ ছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাঙ্গালীদের সুসংগঠিত আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়েই সর্বপ্রথম বাঙালি জাতীয়তাবাদ এর বিষয়টি ফুটে উঠে। তাই বলা যায়, ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির প্রথম জাতীয়তাবাদী আন্দোলন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত আন্দোলন ছিল বাঙালি জাতির প্রথম জাতীয়তাবাদী আন্দোলন - পাঠ্যপুস…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর