উদ্দীপকের বিষয়টির সাথে তোমার পঠিত বইয়ের যে আন্দোলনের সাদৃশ্য রয়েছে সে আন্দোলনের দুজন শহীদের পরিচয় ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টির সাথে পঠিত বইয়ের ভাষা আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ভাষা আন্দোলনের দুজন শহীদের পরিচয় নিম্নে ব্যাখ্যা করা হলো:আব্দুস সালাম: ভাষাশহীদ আব্দুস সালাম ১৯২৫ সালের ২৭ নভেম্বর ফেনী জেলার দাগনভূঞা জন্মগ্রহণ করেন। তিনি একজন সরকারি পিয়ন হিসেবে চাকরিরত ছিলেন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র জনতার সাথে তিনিও যোগ দিয়েছিলেন ভাষা আন্দোলনের মিছিলে। কিন্তু পুলিশের গুলি লাগে তার গায়ে। পরবর্তীতে প্রায় দেড় মাস ঢাকা মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অবশেষে ১৯৫২ সালের ৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল জব্বার: ভাষা শহীদ আব্দুল জব্বার ১৯১৯ সালের ১১ অক্টোবর ময়মনসিংহের গফরগাঁও জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন তিনি বার্মায় কর্মরত ছিলেন। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারী তিনি ঢাকায় এসে ঢাকা মেডিকেল ছাত্রদের আবাসস্থলে উঠেন। একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার দাবীতে যখন আপামর জনতা রাজপথে নামে তখন তিনি ও যোগ দেন তাদের সাথে। এসময় পুলিশের গুলিতে তিনি শহীদ হন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টির সাথে তোমার পঠিত বইয়ের যে আন্দোলনের সাদৃশ্য রয়ে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর