উদ্দীপকের সংগঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাংগঠনের সাথে পাঠ্যবই এর কংগ্রেস সংগঠন এর মিল রয়েছে। নিচে ব্যাখ্যা করা হলোঃ উদ্দোপকে আমাদের প্রতিবেশী একটি দেশের রাজনৈতিক ইতিহাসে রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ তাদের অধিকার আদায়ের জন্য বিক্ষিপ্তভাবে কাজ করতে থাকে। কিন্তু এভাবে কাজ করলে বিশৃঙ্খলা বৃদ্ধির সম্ভাবনা থাকে। এরূপ অবস্থায় সরকারকে সহযোগিতা ও নিজেদের অধিকার আদায়ের জন্য তাদের একটি সমন্বিত সংগঠন গড়ে তোলা প্রয়োজন হয়ে পড়ে। এ সময়ে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এ সংগঠনটি দেশটির স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। কংগ্রেস ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন। ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করলে, কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের সাংগঠনের সাথে পাঠ্যবই এর কংগ্রেস সংগঠন এর মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সংগঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের সাদৃশ্য পরিলক্…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর