মহারানির উক্ত রাজকীয় ঘোষণার ফলে ভারতে শাসনতান্ত্রিক কী পরিবর্তন সাধিত হয়েছিল? বিশ্লেষণ কর।
উত্তর: মহারানির রাজকীয় ঘোষণার ফলে ভারতে শাসনতান্ত্রিক পরিবর্তন সাধিত হয়েছিল। ব্রিটিশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, এইসময় থেকে ব্রিটিশ ক্যাবিনেট থেকে নির্বাচিত সদস্যরা ব্রিটিশ উপনিবেশে ভারতশাসন করবে। নিচে বিশ্লেষণ করা হলোঃমহারাণীর ঘোসনাপত্রে বলা হয়,(১) এখন থেকে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে মহারানি নিজের হাতে নিলেন।(২) ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দেশীয় রাজ্যগুলির স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি মেনে চলবে। (৪) স্বত্ববিলোপ নীতি বাতিল করা হবে এবং দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হবে।(৫) দেশীয় রাজাদের রাজ্যে মহারানির সরকার কোনো হস্তক্ষেপ করবে না।(৬) ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।(৭) জাতিধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার প্রদান করা হবে।(৮) ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না।উক্ত ঘোসনাগুলোর ফলে ভারতবর্ষের শাসনতন্ত্রে প্রচুর পরিবর্তন ঘটে। মহারানীর ঘোষণাপত্রের নিঃসন্দেহে ভারতীয়দের বহু আশ্বাস দেয়া হয়েছে কিন্তু বাস্তবে সেগুলোর অধিকাংশই রূপায়িত হয়নি। তাই ভারতীয়দের ক্ষোভ প্রশমিত হয়নি এই ক্ষোভ থেকেই পরবর্তী সময়ে বাংলা তথা ভারতের বিভিন্ন রাজনৈতিক সভা সমিতির প্রতিষ্ঠা শুরু হয়।পরিশেষে বলা যায় যে, মহারানির রাজকীয় ঘোষণার ফলে ভারতে শাসনতান্ত্রিক পরিবর্তন সাধিত হয়েছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
মহারানির উক্ত রাজকীয় ঘোষণার ফলে ভারতে শাসনতান্ত্রিক কী পরিবর্তন সা…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর