উদ্দীপকে বর্ণিত ঘটনা পাঠ্যবইয়ের কোন আন্দোলনের কথা স্মরণ করে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনা পাঠ্যবইয়ের খিলাফত আন্দোলনের কথা স্মরণ করে দেয়। নিচে ব্যাখ্যা করা হলোঃউদ্দীপকে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে মুসলমানদের নিকট তুরস্কের সুলতানের খিলাফতের মর্যাদা ছিল অসীম। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে এবং ব্রিটেন জার্মানির বিপক্ষে অবস্থান নেয়। ফলে ব্রিটিশ উপনিবেশের অধীনস্ত মুসলমানেরা তুরস্কের বিপক্ষে যুদ্ধে ব্রিটিশ সৈন্যবাহিনীতে যোগদানে অস্বীকৃতি জানায়। ব্রিটিশরা ভারতীয় মুসলমানদের আশ্বস্ত করে যে, যুদ্ধে জয়ী হলে তারা তুরস্কের খিলাফতের ক্ষতিসাধন করবে না। কিন্তু প্যারিস শান্তি সম্মেলনে ব্রিটিশ সরকার তুরস্কের খিলাফত ও রাষ্ট্রীয় অখণ্ডতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। ফলে ভারতীয় মুসলমানেরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ এবং তাদের দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলে। খিলাফত আন্দোলনেও একই রকমের ঘটনা দেখা গিয়েছিলো।সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত ঘটনা পাঠ্যবইয়ের খিলাফত আন্দোলনের কথা স্মরণ করে দেয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনা পাঠ্যবইয়ের কোন আন্দোলনের কথা স্মরণ করে দেয়? …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর